মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • পুলিশ বলছে রহস্যজনক

    ডিপোর ৬৬ লাখ টাকা লুটে নিলো ৩ ডাকাত

    ডিপোর ৬৬ লাখ টাকা লুটে নিলো ৩ ডাকাত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারে বেক্সিমকো ঔষধ কোম্পানি ডিপোর ১৩ জন সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৩ ডাকাত ৬৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। পুলিশ বলছে এটি একটি রহস্যজনক ঘটনা।

    শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে জেলা শহরের বনবিথি এলাকায় সৈয়দ বদরুজ্জামান ভবনে বেক্সিমকো ঔষধ কোম্পানির ডিপোতে এ ঘটনা ঘটে।

    বেক্সিমকো কোম্পানির ডেপুটি ম্যানেজার রেজা মিয়া বলেন, রাতে ডিপোর সেটে আমাদের ৭ জন কর্মচারী কাজ করছিল। হঠাৎ রাত আনুমানিক ৩টার দিকে ৩ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাহিরে থাকা দারোয়ান সহ ১৩ জনকে জিম্মি করে ফেলে। পরে ডিপোর গেটের তালা ভেঙ্গে তৃতীয় তলায় আমার ঘরের দরজা ভেঙ্গে তাদেরকে আমার রুমে হাত-পা বেঁধে ফেলে দেয়। পরে তারা দ্বিতীয় তলায় অফিসের লোহার লকার ড্রিল মেশিন দিয়ে ভেঙ্গে নগদ ৬৬ লাখ টাকা নিয়ে যায়। এ সময় আমার রুম থেকে আমার স্ত্রীর দেড় ভরি সোনা ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।

    মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হোসেন বলেন তিনজন লোক এত মানুষকে জিম্মি করে এত বড় একটি ঘটনা ঘটিয়েছে। এটা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। তবে এটা আমরা তদন্তের জন্য অভিযান পরিচালনা করবো। তদন্ত মোতাবেক এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    মৌলভীবাজার/তিমির/বণিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন