বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • করিম শাহ (রহ.) মাজার

    তাহিরপুরে ওরশ বন্ধের দাবিতে মানববন্ধন

    তাহিরপুরে ওরশ বন্ধের দাবিতে মানববন্ধন
    তাহিরপুরে মাজারে ওরশ বন্ধের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের তাহিরপুরে হযরত করিম শাহ (রহ.) মাজারে ওরশ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে হযরত করিশ শাহ (রহ.) মাজার শরিফে কথিত মাজার কমিটির ব্যানারে রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাৎসরিক ওরশ পালনের নামে মাদক সেবন, অশ্লীল নাচ গান, উচ্চশব্দে মাইক, সাউন্ডবক্স বাজানো, জুয়ার আসর বসানো, দোকানপাট বসানোর আড়ালে চাঁদাবাজি করার তোড়জোড় শুরু করা হয়েছে। এসব অপকর্ম ইসলাম বিরোধী কার্যকলাপ জায়েজ করতে গিয়ে ওরশ পালনের নামে উপজেলা প্রশাসনের নিকট সম্প্রতি আবেদন জমা দিয়ে জোড়ালোভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে।

    বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির হওয়ার পূর্বেই রবিবারের ওরশ আয়োজনসহ সকল ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এরপরও যদি ওরশ পালন করার ধৃষ্টতা দেখানো হয় এবং আইনশৃস্খলা পরিস্থিতির অবনতি হয়, তাহলে এ দায়ভার উপজেলা প্রশাসন ও থানার ওসিকে নিতে হবে।
      
    সমাবেশে বক্তব্য রাখেন, ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ মাও. আবুল বাশার নুরুল্লাহ,মাও. মুখলেছুর রহমান, মাও. হাফেজ ইয়াহিয়া, হাফেজ এহসান ওলামায়ে কেরাম, তৌহিদী জনতারা।

    এদিকে মাজার কমিটির সভাপতি দাবিদার ও উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, ওরশ পালনের জন্য আবেদন করেছেন এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার ওসি অনুমতি দিয়েছেন। আগামী রবিবার ওরশ পালন  করবেন বলেও জানান আবু তাহের।

    জানতে চাইলে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আবেদনে শুধুমাত্র থানার সিল মেরে রিসিভ করেছি, এর বেশী কিছু নয়।

    তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, ওরশের আবেদন নিয়ে আসলে আমি থানার ওসিকে নির্দেশনা দিয়েছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিন্তু ওরশ পালনের জন্য কোন রকম অনুমতি দেইনি। এখন যেহেতু ওই ওরশকে কেন্দ্র করে আলেম উলামা সমাজ আপত্তি জানিয়েছেন সেক্ষেত্রে ওসিকে পুনঃরায় নির্দেশনা দিয়েছি ওরশ বন্ধে আইনি ব্যবস্থা নিতে।


    সুনামগঞ্জ/তাহিরপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন