মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • মেহেরপুরে প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি

    মেহেরপুরে প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি
    মেহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মেহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল (বৃহস্পতিবার) রাত ১২- ১ মিনিটে শহীদ সামসুজ্জোহা পার্কে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা বাসীর পক্ষে জেলা প্রশাসক সিফাত মেহনাজ, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। 

    এর পরে জেলা বিএনপির পক্ষে আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, বিএনপির সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, যুবদল,ছাত্রদল এছাড়া, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। ভাষা দিবসকে ঘিরে শহীদ মিনার সহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

    জেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। 


    মেহেরপুর/মিজানুর/অপু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন