বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সোয়াই নদী রক্ষার দাবি

    শ্যামগঞ্জে মহাসড়ক অবরোধে তীব্র যানজট

    শ্যামগঞ্জে মহাসড়ক অবরোধে তীব্র যানজট
    ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ হয়ে নেত্রকোণাগামী সোয়াই নদী রক্ষার দাবিতে শ্যামগঞ্জ বাজারে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক অবরোধ করেছে শ্যামগঞ্জবাসী। গতকাল (বৃহস্পতিবার) দুপুরের পর থেকে এ অবরোধ কার্যক্রম চলে। এতে মহাসড়কে বিভিন্ন ধরনের যানবাহন আটকে যানজটের সৃষ্টি হয়।

    এলাকাবাসী জানায়, সোয়াই নদীর খননকাজ শুরু হয় গত বছর। প্রকল্পে বলা ছিল ৪৬ কিলোমিটার নদী খনন করা হবে। কিন্তু খনন কাজ এখনো শেষ হয়নি। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে সোহাই নদী খননের কাজ শেষ করা। এ দাবিতে আজ (বৃহস্পতিবার) মহাসড়ক অবরোধ করা হয়।

    পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে মহাসড়কে অবস্থান শুরু করে স্থানীয় একটি সংগঠন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী অবস্থান কর্মসূচিতে যোগ দিতে থাকে। পরে দুপুরের পরে মহাসড়ক অবরোধ করে। তবে অবরোধকারীরা অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি সেবাখাতের যানবাহনকে ছেড়ে দিতে দেখা যায়।

    অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সমাজকর্মী সৈয়দ এস.এম ঋজু জানান, গত বছর সোয়াই নদীর ৪৬ কিলোমিটার খননকাজ শুরু হলেও মাঝপথে এসে কাজটি বন্ধ হয়ে যায়। এই প্রকল্পে ঘুষ লেনদেন হয়েছে বলেও তিনি অভিযোগ করে বলেন, জনগণকে নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ড বুঝিয়েছেন ওই অংশে নদী নেই, অথচ এটি সম্পূর্ণ প্রবহমান নদী। আজ আমরা মহাসড়ক অবরোধ করেছি। দ্রুত নদী খননের সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে পানি উন্নয়ন বোর্ডের অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও কঠোর কর্মসূচি পালন করা হবে।

    মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইয়াসিন বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভূমিদস্যুদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে কাজটি শেষ করতে তালবাহানা করেছেন। নদী খনন কাজ শেষ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

    নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহানকে মুঠোফোনে কয়েকবার কল দিলেও তিনি তা ধরেননি।
    অবস্থান কর্মসূচির কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির আন্দোলনকারীদের সাথে সাক্ষাৎ করেন। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বললে তারা আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন দিবেন এবং প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 


     গৌরীপুর/ময়মনসিংহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন