বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গ্রাম আদালত বিষয়ক

    ফুলবাড়ীতে কমিউনিটি সভা ও ভিডিও প্রদর্শনী

    ফুলবাড়ীতে কমিউনিটি সভা ও ভিডিও প্রদর্শনী
    ফুলবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বল্প খরচে ও অল্প সময়ে সঠিক বিচার প্রাপ্তির লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের মিলনায়তনে সভা ও প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।

    ইউরোপিয়ান ইউনিয়ন এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রকল্পের বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে রয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও।

    এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শামীম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কো-অর্ডিনেটর মো. মোশারফ হোসেন।

    সভায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, ইমাম, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

    গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভায় বক্তারা বলেন, অল্প খরচে স্বল্প সময়ে ৩০০০০০/- (তিন লক্ষ) টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা গ্রাম আদালত সেবার মাধ্যমে কোন ধরনের ঝামেলা ছাড়াই বিরোধ ও সমস্যার নিষ্পত্তি হচ্ছে৷ এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষেরা তাদের আইনি সেবা পাচ্ছেন৷ সে কারণে আইনি সেবা ও সমস্যা সমাধানে গ্রাম আদালতে আসার আহ্বান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তাদের


    ফুলবাড়ী/আমিনুল/দিনাজপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন