বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাল্যবিবাহ প্রতিরোধ

    কুড়িগ্রামে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

    কুড়িগ্রামে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
    ব্যাক টু স্কুল ক্যাম্পেইন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিখন/শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায়, মালালা ফান্ডের অর্থায়নে ও ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর বাস্তবায়নে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের আইটি অ্যান্ড প্রোগ্রাম অফিসার এম.এম আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু রেজা, ডিএম একাডেমির প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম মিয়া ও ভাব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ।

    আলোচনা সভা শেষে “বিয়ের পিঁড়িতে এখনি নয়, বয়স আঠারো হওয়া চাই”, “ স্কুলেতেই লিখি পড়ি, শিক্ষা নিয়ে জীবন গড়ি” "স্কুলে যাব, সুন্দর জীবন গড়বো”, “কন্যা সন্তান বোঝা নয়, যদি সে শিক্ষিত হয়”, “ফিরে আসি স্কুলে, ফিরে আসি আনন্দে”, “সুস্থ, সবল, প্রতিবন্ধী, সকলের সমান অধিকার”, “বিদ্যালয়ে আসবো, সুন্দর জীবন গড়বো” - এই স্লোগানে নাগেশ্বরী আদর্শ পাইলট উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা সদরের সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। 

    র‍্যালিতে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অতিথি ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।


    কুড়িগ্রাম/হাফিজুর/হৃদয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন