বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কুয়েটে সংঘর্ষ

    অস্ত্র হাতে ভাইরাল যুবদল নেতা বহিষ্কার

    অস্ত্র হাতে ভাইরাল যুবদল নেতা বহিষ্কার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে ভাইরাল হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। তিনি দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন। 

    আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার মুখে গামছা বাঁধা ও হাতে দেশীয় অস্ত্রসহ মাহবুবুর রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। 

    যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।’ 

    যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এদিকে আজ সকাল থেকেই কুয়েট ক্যাম্পাসের আশপাশের এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ চারপাশে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন শিক্ষার্থীরা। হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপউপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছেন ছাত্র-ছাত্রীরা। আজ বুধবার দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের সব প্রকার ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

    অন্যদিকে, কুয়েটে উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধানের জন্য আজ সরেজমিন পর্যবেক্ষণে যাবেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দল। এরপর দুপুরে খুলনা প্রেসক্লাবে সার্বিক বিষয় নিয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। 

    গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবি নিয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে এতে যোগ দেন স্থানীয়দের কেউ কেউ। এ ঘটনায় এখন পর্যন্ত বহিরাগত পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন