বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কোরাআন সুন্নাহ বিরোধী সকল নীতিমালা উৎখাত করবো : মামুনুল হক

    কোরাআন সুন্নাহ বিরোধী সকল নীতিমালা উৎখাত করবো : মামুনুল হক
    বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের জনগণের আড়াইশ বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে সামনে রেখে এদেশের মানুষের ইচ্ছার প্রতি সম্মান দিয়ে সংবিধানে নতুন ধারা সংযোজন করতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোন নিতি মালা করা যাবেনা। এই ধারা বাস্তবায়নে আমরা মাঠে নামবো, স্লােগান দেব, প্রযোজনে যুদ্ধ করবো বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। 


    বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর শাখার আয়োজনে সোমবার রাত ৯ টায় মেহেরপুর শাসসুজ্জোহা নগর উদ্যানে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
    আল্লামা মামুনুল হক আরো বলেন, বিগত ৫০ বছর বাংলাদেশ আওয়ামীলীগ বারবার একটি চেতনার কথা শুনিয়েছেন। আসলে সেই চেতনা ছিল ভারতীয় চেতনা। বাহাত্তরের চেতনা দিয়ে একাত্তরের চেতনা বলে জাতীকে বোঝানোর চেষ্টা করা হয়েছে।

    বাংলাদেশ থেকে ভারতের অধিপত্যের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে হবে। ধর্ম নিরপেক্ষতার বস্তা পচা মাল নয়াদিল্লি পাচার করে দিতে হবে। বাংলাদেশের সংবিধানে রাস্ট্র ধর্ম ইসলাম ও বিসমিল্লাহির রহমানের রাহিম অটুট থাকবে। তিনি আরো বলেন বর্তমান প্রজন্ম তাদের অতিতের ধারায় ফিরিয়ে যাবার জন্য উম্মুখ হয়ে আছে। জুলাই আগস্টের বিপ্লবে আমাদের সন্তানরা শেখ হাসিনার বিভাজন রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে। সকল ভেদোভেদ ভুলে ছাত্ররা হাতে হাত রেখে ভেদাভেদের প্রাচির ভেঙ্গে ঐক্যর শিশাধরা প্রাচীর  তৈরী করেছে।


    অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফাত মজলিশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মুফতি হুসাইন আহমাদের সভাপতিত্বে বাংলাদেশ খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন, শরাফত হুসাইন, মাওলানা শরীফ সাইদুর রহমান, অন্যদের মদ্যে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন