বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বান্দরবান

    নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বান্দরবানে রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) শহরের বনরূপা পাড়া এলাকার ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়। রুম্পার স্বামী কনস্টেবল সৌরভ দাশ ঢালী পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামীসহ দুই সন্তানকে নিয়ে শহরের বনরূপা পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন রুম্পা। রোববার রাতের খাবার খেয়ে স্বামী সৌরভ দাশ সন্তানদের নিয়ে ঘুমাতে যান। রুম্পা দাশ আলাদা রুমে ঘুমাতে যায়। আজ সকালে স্বামী ঘুম থেকে উঠে ডাকাডাকি করলেও দরজা না খোলায় সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে দরজা খুলে দেখেন রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুম্পা দাশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন