বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

    পরপর ৫ গাড়ির সংঘর্ষ, আহত অন্তত ২০

    পরপর ৫ গাড়ির সংঘর্ষ, আহত অন্তত ২০
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পরপর ৫টি গাড়ির সংঘর্ষে অন্তত ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    সোমবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কামাড়াখোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


    হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, কামাড়খোলা এলাকায় ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে প্রথমে একটি কর্ভাড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় এর পেছনে ধাক্কা দেয় ইমাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস। কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দেয়।


    মুহূর্তের মধ্যে পাঁচটি গাড়ির দুর্ঘটনায় ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে দফায় দফায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


    দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে বলে জানান হাসাড়া হাইওয়ের পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী। তিনি বলেন, বাকি চারটি যান উদ্ধারে কাজ করছেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন