বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • উত্তর কোরিয়া সফরে পুতিন, স্বাগত জানালেন কিম

    উত্তর কোরিয়া সফরে পুতিন, স্বাগত জানালেন কিম
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তর কোরিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৯ জুন) সকালের দিকে পিয়ংইয়ং পৌঁছান তিনি। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন কিম জং উন। পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম।

    জানা গেছে, এরই মধ্যে ভ্লাদিমির পুতিন ও কিম জং উনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়ে গেছে। উত্তর কোরিয়ার রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও অর্থনীতি।


    প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে পুতিনের সঙ্গে হাত মিলিয়ে আলিঙ্গন করছেন কিম। পরে সেখান থেকে মোটর শোভাযাত্রার মধ্যে দিয়ে পুতিনকে গন্তব্যে নিয়ে যাওয়া হয়। রাস্তার দুই পাশ সাজানো হয় রাশিয়ার পতাকা ও পুতিনের ছবি দিয়ে।

    ২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটাই পুতিনের প্রথম সফর। ইউক্রেনে হামলার পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে। কারণ দুই দেশই পাশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ছে।


    পুতিন যে কোনো সময় উত্তর কোরিয়া সফর করতে পারেন বলে আগেই জানিয়েছিল ক্রেমলিন। তবে সোমবার তার এই সফরের দিন তারিখ নিশ্চিত করা হয় ক্রেমলিনের পক্ষ থেকে।

    সর্বশেষ ২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরুর দিকে উত্তর কোরিয়ায় সফর করেছিলেন পুতিন। তখন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা ছিলেন কিম জং ইল; যিনি দেশটির বতর্মান সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট কিম জং উনের বাবা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন