বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মিঠাপুকুর থানা

    সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের মিঠাপুকুর থানা পুলিশের অভিযানে ১২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়ে ওই আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন।

    রবিবার (৩১-মার্চ) সকাল ১১ টার সময় মিঠাপুকুর উপজেলার ০৭ নং লতিবপুর ইউনিয়নের হাজীর মোড় নামক জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই আসামীর নাম মোত্তালেব হোসেন। তিনি একই ইউপির,নিঝাল গ্রামের মৃত-জমির উদ্দিনের পুত্র। 

    মামলার বিবরণ থেকে জানা যায়, মোত্তালেব হোসেন ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০ ধারার একটি মামলায় ১২ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ছিলেন। আদালত কর্তৃক রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূরআলম সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই-মোস্তাফিজুর রহমান এবং এএসআই-শহীদুল্লাহ কায়সার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

    এবিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আসামী মোত্তালেবের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে আদালত তাকে ১২ বছরের সশ্রম কারাদন্ড ও ০৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০২ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন