বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মিঠাপুকুর থানা পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি গ্রেফতার

    মিঠাপুকুর থানা পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের মিঠাপুকুরে গভীররাতে জুয়া খেলার সময় দশজনকে আটক করেছে মিঠাপুকুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, জুয়া খেলার সামগ্রী তাস এবং সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

    রবিবার (২৪-মার্চ) রাত্রি আনুমানিক ১১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে  মিঠাপুকুর থানা পুলিশের একটি অভিযানিক দল একটি দোকান ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে এবং সোমবার (২৫-মার্চ) তাদের জুয়া আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়।

    আটককৃত জুয়াড়িরা হলেন, মিঠাপুকুর উপজেলার ০৩ নং পায়রাবন্দ ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আনোয়ার হোসেন (৪৫),আজিজার রহমানের পুত্র বিপ্লব মিয়া (৪৫),আলী হোসেনের পুত্র আঃ খালেক(৩০), তৈয়ব আলীর পুত্র মোঃ বকুল হোসেন (৪০),মৃত-তোফাজ্জল হোসেনের পুত্র তহিদুল ইসলাম,মৃত- মোজাম্মেল হোসেনের পুত্র মোঃ আবু আলী, বয়েজ উদ্দিনের পুত্র মোঃ ছাদেক মিয়া, মোবারক আলীর পুত্র মোঃ আব্দুস সালাম(৪০),আজহার আলীর পুত্র মোঃ ফারুক মিয়া এবং একই গ্রামের মোঃ আনারুল ইসলাম। 

    এ বিষয়ে মিঠাপুকুর থানার (ওসি তদন্ত) নুর আলম সিদ্দিক জানান, জুয়া এবং মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন