বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • যুক্তরাষ্ট্রে বাসা থেকে ৮ জনের লাশ উদ্ধার

    যুক্তরাষ্ট্রে বাসা থেকে ৮ জনের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে ইলিনয় অঙ্গরাজ্যে পৃথক দুটি বাড়ির ভেতর থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

    মঙ্গলবার ২৩ জানুয়ারি বিবিসি জানায়, সোমবার ইলিনয়েতে দুটি বাড়িতে গুলিবিদ্ধ হয়ে আটজনকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে মার্কিন পুলিশ।

    মার্কিন পুলিশ বলছে, এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ চলছে। জোলিয়েট শহরে হামলার সঙ্গে জড়িত থাকার জন্য ২৩ বছর বয়সী রোমিও ন্যান্সকে খুঁজছে পুলিশ।

    জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের চিনতেন, যাদের (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) সোমবার বিকালে রাস্তার দুইপাশের দুটি বাড়িতে পাওয়া গেছে। পুলিশ বলেছে, সন্দেহভাজন রোমিও ন্যান্সকে ‘সশস্ত্র এবং বিপজ্জনক হিসাবে বিবেচনা করা উচিত’।

    তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তিনি একটি লাল টয়োটা ক্যামরি চালাচ্ছেন বলে বিশ্বাস করা হচ্ছে। এছাড়া শিকাগো থেকে ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে হওয়া এই হামলার বিষয়ে কারও কোনো তথ্য জানা থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তদন্তকারীরা।

    জোলিয়েট পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘তদন্ত চলছে এবং এরই অংশ হিসেবে আমরা আমাদের এলাকার আইন প্রয়োগকারী অংশীদারদের সঙ্গে কাজ করছি।’

    জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, সোমবার স্থানীয় সময় ১২টার পর পুলিশকে জানানো হয়- বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে ওয়েস্ট একর রোডের ওই ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ অফিসাররা আটটি মৃতদেহ খুঁজে পান।

    বিবিসির প্রতিবেদনে জানা গেছে, নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন