বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রে ৮৩ জনের মৃত্যু

    তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রে ৮৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে তুষারপাতের পাশাপাশি চলছে বৃষ্টি ও ভারী বর্ষণ। এখন পর্যন্ত তীব্র শীত ও তুষারপাতে ৮৩ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের (এনডব্লিউএস) বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সিবিএস নিউজ।

    সিবিএসের এক প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে শীত–তুষারপাত ও ঝড়ে ৮৩ জনের প্রাণহাণি ঘটে। আবহাওয়ার কারণে টেনেসিতে প্রাণ হারান ১৯ জন, ওরেগনে ১৬ জন এবং রাস্তায় চলমান একটি গাড়িতে ঝুলে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়িটির ৩ আরোহী মারা যান। এ ছাড়া মৃত্যুর খবর আসে ইলিনয়, পেনসিলভেনিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, নিউইয়র্ক, নিউ জার্সিসহ আরও কয়টি অঙ্গরাজ্য থেকে।

    শনিবার রাতে মিসিসিপিতে শূন্য-ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এ ছাড়া গ্রেট লেকস এবং এর উপরিভাগে উত্তর–পূর্বাঞ্চলে রোববার তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

    কিছু রাজ্যে তীব্র তুষারপাত হচ্ছে এখনও। গভীর বরফে চালকদের রাস্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তীব্র ঠান্ডা ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে তাপমাত্রা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন