বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

    ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে গেলেন ডিস্যান্টিস

    ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে গেলেন ডিস্যান্টিস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। সরে যাওয়ার ঘোষণার সময় তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। ট্রাম্পকে প্রবলভাবে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন। তিনি বলেন, তিনি মনে করছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে জো বাইডেনের চেয়ে ট্রাম্পই যোগ্য।

    ডিস্যান্টিস রোববার এক্সে (সাবেক ট্যুইটার) এক ভিডিও পোস্টে বলেন, 'আমার কাছে পরিষ্কার যে রিপাবলিকান প্রাইমারির বেশির ভাগ ভোটারাই ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি সুযোগ দিতে চায়।'

    আগামী মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারির আগে এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য বেশ সহায়ক হবে।

    তিনি ট্রাম্পের প্রতি সমর্থনের কথা ঘোষণা করে বলেন, 'করোনাভাইরাস মহামারী এবং অ্যান্থনি ফুচিকে পদোন্নতি দেয়ার মতো ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার দ্বিমত ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে ট্রাম্প অনেক ভালো। বিষয়টি পরিষ্কার।'

    ডিস্যান্টিস রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে আগ্রহী অপর প্রার্থী জাতিসঙ্ঘে নিযুক্ত সাবেক মার্কিন দূত নিকি হ্যালকে উপহাসও করেন।

    ডিস্যান্টিস রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়েছিলেন। তিনি ও তার মিত্ররা মনোনয়ন পেতে ১০০ মিলিয়ন ডলারের বেশি সংগ্রহ করেছিলেন। তাছাড়া গর্ভপাত, স্কুলে বর্ণ ও জেন্ডার ইস্যু শিক্ষা নিয়ে রক্ষণশীল অবস্থান গ্রহণ করে বেশ তোলপাড় সৃষ্টি করেছিলেন। কিন্তু সেগুলোর কোনোটিই তাকে সুবিধা দেয়নি।


    আল জাজিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন