শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • দুই এতিমখানায় লক্ষ্মীপুরে আটক জাটকা

    দুই এতিমখানায় লক্ষ্মীপুরে আটক জাটকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জাটকা বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা মৎস্য বিভাগ। অভিযানকালে মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ৩৫ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বিভিন্ন বরফ কল ও বেশ কয়েকটি মাছঘাটে অভিযান চালিয়ে জাটকা আটক করে কর্তৃপক্ষ।

     

    ২০ জানুয়ারি (শনিবার) বিকেল থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত চর রমনী মোহন ইউনিয়নের চর রমণী এলাকা ও মজুচৌধুরী হাটে চলে জেলা মৎস্য বিভাগের এই অভিযান। তবে কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

     

    মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জব্দ হওয়া প্রায় ৩৫ কেজি জাটকা স্থানীয় দুটি এতিমখানার দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। অভিযান পরিচালনা ও বিতরণ কালে লক্ষ্মীপুর মৎস্য বিভাগের মেরিন অফিসার আব্দুর রহিম  উপস্থিত ছিলেন।

     

    অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারওয়ারজ্জামান।

     

    তিনি বলেন, ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জাটকা বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। বেশ কিছু জাটকা আটক করা হয়েছে। এসব জাটকা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে। এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন