বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, বহু সেনা হতাহত

    ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, বহু সেনা হতাহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিম ইরাকের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আল আসাদ নামের ওই বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের সংখ্যা ঠিক কত তা প্রকাশ করা হয়নি।

    রোববার ২১ জানুয়ারি বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ঘাঁটিটি লক্ষ্য করে শনিবার কয়েকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে দুই মার্কিন কর্মকর্তা। এসব ক্ষেপণাস্ত্রের কয়েকটি প্রতিরোধ করা হলেও কয়েকটি আঘাত হানে।

    মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী শনিবার সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

    এতে বলা হয়, হামলায় অনির্দিষ্ট সংখ্যক মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন এবং তাদের ‘আঘাত কতটা গুরুতর তা দেখা হচ্ছে’। এছাড়াও হামলায় অন্তত একজন ইরাকি সেনা সদস্য আহত হয়েছেন।

    সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবরে ইসরায়েল-হামাস সংঘর্ষের পর ইরাকে অবস্থিত আল-আসাদ বিমান ঘাঁটিতে এ নিয়ে দু’বার হামলা হলো। গাজা যুদ্ধের শুরুতে ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়ারা প্রথম হামলা চালায়। এরপর থেকে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা অন্তত ১৪০ বার আক্রান্ত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আরও শক্তিশালী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বেশি ব্যবহৃত হয়েছে।

    সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত মিলিশিয়া গ্রুপ ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাক। শনিবার তারা এক বিবৃতিতে এই অঞ্চলের দখলদার আমেরিকানদের প্রতিরোধ করার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতির কথা জানায় গ্রুপটি। তারা গাজায় ফিলিস্তিনিদের ওপর ‘জায়নবাদীদের’ হত্যাযজ্ঞের কথাও উল্লেখ করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন