বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • গাজায় বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ চালাচ্ছে ইসরাইল

    গাজায় বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ চালাচ্ছে ইসরাইল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরাইলি সামরিক বাহিনী দিনে গড়ে ২৫০ জন করে ফিলিস্তিনিকে হত্যা করছে। আর তা সাম্প্রতিক বছরগুলোতে সংঘঠিত বড় যেকোনো যুদ্ধের দৈনিক মৃত্যুর হারকে ছাড়িয়ে গেছে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অক্সফাম এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে।

    অক্সফামের বিবৃতিতে বলা হয়, কেবল ইসরাইলি বোমায় নয়, ক্ষুধা, রোগ, ঠান্ডা ইত্যাদি কারণেও গাজায় ফিলিস্তিনিদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। এতে উল্লেখ করা হয়, গাজায় যে পরিমাণ খাদ্যের প্রয়োজন হয়, তার মাত্র ১০ ভাগ সেখানে যাচ্ছে। তাছাড়া কম্বল, গরম পানি ও জ্বালানির মতো মৌলিক প্রয়োজনগুলোর মারাত্মক অভাব রয়েছে।

    অক্সফামের মধ্যপ্রাচ্য পরিচালক স্যালি আবি খলিল বলেন, 'গাজার ওপর ইসরাইল যে মাত্রার নৃশংসতা চালাচ্ছে তা সত্যিই আতঙ্কজনক। ১০০ দিন ধরে গাজার লোকজন দোখজের মতো কষ্ট করছে। সেখানকার কোনো স্থান নিরাপদ নয়, সব লোক দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে।'

    তিনি বলেন, ‘অকল্পনীয় বিষয় যে আন্তর্জাতিক সম্প্রদায় ২১ শতকের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ ছড়িয়ে পড়তে দেখছে। অথচ তারা অব্যাহতভাবে যুদ্ধবিরতির আহ্বান প্রতিহত করে যাচ্ছে।


    মিডলইস্টে মনিটর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন