বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ইসরাইল-হামাস

    যুদ্ধবিরতি সমর্থন করে না যুক্তরাষ্ট্র

    যুদ্ধবিরতি সমর্থন করে না যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র।

    হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিল মুখপাত্র জন কিরবি এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, 'আমরা এই সময় কোনো যুদ্ধবিরতিকে সমর্থন করছি না। আর আমাদের এই নীতিতে কোনো পরিবর্তন হয়নি। কারণ, আমরা মনে করি, এতে ঠিক এখন হামাস ছাড়া অন্য কারো উপকার হবে না।'

    কিরবি বলেন, যুক্তরাষ্ট্র 'ঠিক এই মুহূর্তে সাধারণ যুদ্ধবিরতি সমর্থন না করলেও মানবিক বিরতিকে' সমর্থন করে।

    ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবের আগ্রহ দেখা গেছে : ব্লিঙ্কেন
    ইসরাইল ও হামাসের মধ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের উত্তেজনা হ্রাসের লক্ষ্যে আরব বিশ্বের ছয়টি দেশ সফরের সর্বশেষ ধাপে সোমবার সৌদি আরবে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আলোচনায় ইসরাইলের সাথে সম্পর্ক বজায় রাখার ‘স্পষ্ট আগ্রহ’ লক্ষ্য করা গেছে।

    বিঙ্কেন আরো বলেন, এ সফরকালে আলোচনায় অংশ নেয়া সকল নেতা গাজার পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে সম্মত হয়েছেন। ইসরাইলে যাওয়ার আগে তিনি আরবের ছয়টি দেশ সফর করেন।

    ঐতিহাসিক মরুদ্যান শহর আল উলার একটি বিলাসবহুল তাঁবুতে কার্যত সৌদি শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাতের পর ব্লিঙ্কেন এসব কথা বলেন।

    তেল আবিবের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, সৌদি আরবসহ আরব বিশ্বের ছয়টি দেশে সফরকালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।

    তিনি বলেন, ‘আমি আপনাকে এটি বলতে পারি যে আলোচনায় ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার একটি স্পষ্ট আগ্রহ লক্ষ্য করা গেছে।’

    মাত্র তিন মাসের কিছু বেশি সময় আগে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্ভাব্য সম্পর্কের ক্ষেত্রে সাময়িক প্রচেষ্টা বন্ধ হয়ে যায়।
    ইসরাইলের দেওয়া সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এএফপি পরিবেশিত খবরে বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ইসরাইল গাজায় ভয়াবহ প্রতিশোধমূলক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে।

    হামাস চালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় কমপক্ষে ২২,৮৩৫ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই মহিলা ও শিশু।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন