বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • সাজা ঘোষণার সময় বিচারকের ওপর হামলা

    সাজা ঘোষণার সময় বিচারকের ওপর হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের নেভাডায় বুধবার (৩ জানুয়ারি) সাজা ঘোষণার সময় বিচারকের ওপর হামলা চালিয়েছেন একজন আসামী।

    এনডিটিভি জানিয়েছে, দেবরা রেডডেন নামের ৩০ বছর বয়সী একজন ব্যক্তি আদালতে তার সাজার শুনানির সময় বিচারক মেরি কে হোলথাস এর ওপর আক্রমণ করেন। দেশটির অষ্টম বিচার বিভাগীয় জেলা আদালতের মুখপাত্র জানিয়েছেন, রেডডেনকে ব্যাটারির সাহায্যে শারীরিক ক্ষতি করার চেষ্টা করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।

    হামলার ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, রেডডেন বিচারকের বেঞ্চের ওপর উঠে চিৎকার করে বিচারকের ওপর ঝাঁপ দিচ্ছে। চমকে যাওয়া বিচারককে এসময় সরে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। ঝাঁপ দেওয়ার সময় বেঞ্চের পিছনের পতাকাগুলো ভেঙে তাদের ওপর পড়ে। পরে রেডডেনকে আটকানোর জন্য নিরাপত্তা কর্মীদের দ্রুত সেখানে জড়ো হতে দেখা যায়।

    হামলায় ৬২ বছর বয়সী বিচারক মাথায় আঘাত পেয়েছেন এবং তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা আদালতের মুখপাত্র মেরি অ্যান প্রাইস বলেছেন, আমরা স্টাফ, আইন প্রয়োগকারী এবং অন্য সকলের কাজের প্রশংসা করি যারা আসামীকে হামলার সাথে সাথে ধরে ফেলেছেন। আদালত একটি নিরাপদ স্থান। আমরা আমাদের সমস্ত প্রোটোকল পর্যালোচনা করছি এবং বিচার বিভাগকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন তা করব।

    রেডডেনকে অতীতেও তিনটি অপরাধমূলক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২০১৫ সালে চুরির চেষ্টা, ২০১৮ সালে শারীরিক ক্ষতির চেষ্টা এবং ২০২১ সালে সহিংসতার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ২০১৮ সালে করা মামলাটিরই শুনানি চলছিল আদালতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন