বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • থামছেই না ইসরাইলি বর্বতা: এবার শিশুদের নগ্ন করে আটকে রাখার খবর

    থামছেই না ইসরাইলি বর্বতা: এবার শিশুদের নগ্ন করে আটকে রাখার খবর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী পুরুষদের পাশাপাশি শিশুদেরও নগ্ন করে আটকে রাখার ভিডিও প্রকাশিত হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি বাহিনী উত্তর গাজার একটি স্টেডিয়ামে তাদেরকে জড়ো করে রেখেছে।

    সিএনএনের প্রকাশিত এক খবরে বলা হয়, ভিডিওটিতে দুটি শিশুকে কেবল আন্ডারওয়্যার পরে হাত উঁচু করে ইসরাইলি সেনাবাহিনীর সদস্যদের নির্দেশে স্টেডিয়ামের ভেতরে যাচ্ছে।

    আরেকটি ক্লিপে দেখা যায়, ওই শিশু দুটি তাদের পোশাক খুলে আরো কয়েকজন কিশোর ও প্রাপ্তবয়স্ক লোকের সাথে লাইনে দাঁড়াচ্ছে।

    সিএনএন জিওলোকেশনে ছবির স্থানটি গাজা সিটির ইয়ারমুক স্টেডিয়াম হিসেবে শনাক্ত করেছে। ইউরো-মেটিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, তারা এই স্টেডিয়ামে ফিলিস্তিনিদের আটক রাখার প্রমাণ পেয়েছে।

    সাম্প্রতিক সপ্তাহে ইসরাইলি বাহিনী শত শত ফিলিস্তিনিকে আটক করেছে। ইসরাইলি বাহিনী জানিয়েছে, লোকজনের দেহে বিস্ফোরক না থাকাটা নিশ্চিত করতে তারা তাদের পোশাক খুলতে বলে।

    ভিডিওতে দেখা যায়, সবার পোশাক খোলা। অনেকের হাত পেছনে বাঁধা। অনেককে হাত পেছনে বাঁধা অবস্থায় মাটিতে বসে থঅকতে দেখা যায়। অনেকের চোখ পর্যন্ত বাঁধা।

    ভিডিওতে কয়েকজন নারী বন্দীকেও দেখঅ যায়। একটিতে দেখা যায়, পোশাক পরা কয়েকজন নারীর চোখ বেঁধে রাখা হয়েছে।
    ভিডিওতে ইসরাইলি পতাকা, সামরিক যানবাহন ও বুলডোজারও দেখা গেছে।

    অমুনাফামূলক ইউরো-মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, ১০ বছরের বালক থেকে ৭০ বছরের বৃদ্ধকে পর্যন্ত গ্রেফতার করে আন্ডারওয়্যার ছাড়া তাদের সব পোশাক খুলতে বাধ্য করা হচ্ছে। আর তা করা হচ্ছে অবমাননাকর উপায়ে। সংস্থাটি এ ব্যাপারে তদন্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন