বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • চীনে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক নিহত

    চীনে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২শ’র বেশি মানুষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী এই ভুমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। 

    এনডিটিভি জানিয়েছে, গতকাল (১৮ ডিসেম্বর) সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকেন্দ্রটির কেন্দ্রস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝো থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। প্রাথমিক ভূমিকম্পের পরে বেশ কয়েকটি ছোট আফটারশক হয়েছিল।

    এই ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দেশবাসীকে অনুসন্ধান ও ত্রাণ কাজে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। সেইসাথে বেঁচে যাওয়া এবং তাদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকে এগিয়ে আসতে বলেছেন।

    চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে ধসে পড়া বাড়িসহ উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং নিরাপত্তার জন্য লোকজন রাস্তায় নেমেছে। স্থানীয় কয়েকটি গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে। সিনহুয়ার তথ্যে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন