সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গোলাপি স্যাটিনের পোশাকে নতুন লুকে জয়া আহসান আজ শেরে বাংলার ১৫৩তম জন্মবার্ষিকী পুলিশ সদর দপ্তরে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির বিগ ব্যাশে খেলার অপেক্ষায় মোস্তাফিজ, অনাপত্তিপত্র পেয়েছেন বিসিবির ইন্টারনেটে এবার পাঠানো যাবে গন্ধ, এআই প্রযুক্তিতে নতুন সম্ভাবনা স্ত্রীকে ‘অন্য ছেলে দেখো’ বললে কি তালাক হয়? গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, জব্দ অ্যালকোহল পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট পর্দায় রক্তারক্তি দেখে পপকর্ন খাওয়া, দর্শকের রুচি নিয়ে প্রশ্ন রাধিকার
  • প্রথম দফায় এগিয়ে থেকেও হার, ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট লুলা

    প্রথম দফায় এগিয়ে থেকেও হার, ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট লুলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গণনায় এগিয়ে থেকে জয় পেয়েছেন বামপন্থি নেতা ও বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো অল্প ব্যবধানে পরাজিত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

    আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে ব্রাজিলের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অন্যদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম থাকায় ভোট গণনার শেষ পর্যায় পর্যন্ত ফল নিয়ে অনিশ্চয়তা ছিল।

    ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে। গত নির্বাচনে জইর বলসোনারোকে হারিয়ে ক্ষমতায় আসেন লুলা দ্য সিলভা। পরে ২০২৩ সালের ৮ জানুয়ারি ব্রাজিলের সরকারি ভবনগুলোতে হামলা ও অভ্যুত্থানচেষ্টার ঘটনায় জইর বলসোনারোর ভূমিকা নিয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু হয়। পরবর্তী সময়ে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎও আইনি জটিলতায় পড়ে। এবারের নির্বাচনে তাঁর পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতা করেন ছেলে ফ্লাভিও।

    গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়। নিয়ম অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী রানঅফে প্রতিদ্বন্দ্বিতা করেন।

    প্রথম দফায় ফ্লাভিও বলসোনারো এগিয়ে থাকলেও দ্বিতীয় দফায় ভোটের হিসাবে তাঁকে ছাড়িয়ে যান লুলা। ফলে প্রথম দফায় এগিয়ে থেকেও রানঅফে পরাজিত হন বলসোনারো।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৮৮ সালে ব্রাজিলে বর্তমান গণতান্ত্রিক সংবিধান কার্যকর হওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পেয়েও দ্বিতীয় দফায় হেরে যাওয়ার এমন ঘটনা এবারই প্রথম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন