রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় লজ্জিত ঢাবি ছাত্রদল নেতা আজ ক্ষমা করার দিন ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় জামায়ত আমিরের ক্ষোভ জাতিসংঘ অধিবেশন শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর টিকে আছে: সারজিস আলম হামলায় লণ্ডভণ্ড সালমান মুক্তাদিরের স্টুডিও, আইনে আস্থা নেই তার ডিএমপির অভিযানে ৫০৬ জন গ্রেপ্তার, মাদকসহ উদ্ধার নানা আলামত এভিয়েশন গ্রাউন্ড অপারেশন ও ক্যারিয়ার নিয়ে প্রথমবারের মতো কর্মশালা আয়োজন জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী
  • বিএনপি চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর টিকে আছে: সারজিস আলম

    বিএনপি চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর টিকে আছে: সারজিস আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন।

    রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

    সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর। যেদিন এসব বন্ধ হয়ে যাবে, সেদিন বিএনপি নামে কোনো দল থাকবে না।’

    অন্য একটি পোস্টে তিনি প্রধানমন্ত্রী পদে থাকার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মাসে কত টাকা চাঁদা দিতে হয়—এমন প্রশ্ন তোলেন।

    আরেক পোস্টে সারজিস আলম লেখেন, ‘যে হারে শুরু করেছে... কিছুদিন পর বিএনপি বিএনপির ঘর লুট করবে, জমি দখল করবে, দোকানে চাঁদাবাজি করবে, রক্ত ঝরাবে, জীবন নেবে!’

    তার এসব বক্তব্য বিএনপির বিরুদ্ধে তার রাজনৈতিক অভিযোগ ও সমালোচনা হিসেবে এসেছে। তবে পোস্টগুলোতে উত্থাপিত অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট ঘটনা বা প্রমাণ উল্লেখ করেননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন