মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৫১৭ জন গ্রেফতার

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৫১৭ জন গ্রেফতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১টি জেলায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৩৫৭ জন এবং মাদক মামলায় ১৬০ জন রয়েছেন।

সোমবার চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, নিয়মিত মামলায় গ্রেফতার ৩৫৭ জনের মধ্যে পূর্ববর্তী মামলায় ৬০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৭ জন, পরোয়ানামূলে ১১৯ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জন রয়েছেন। এছাড়া নিয়মিত মামলায় আরও ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪৬ জন মাদক ব্যবসায়ী, যারা নিয়মিত ও অন্যান্য মামলায় অন্তর্ভুক্ত; তিনজন মাদক বহনকারী এবং ১৫৭ জন মাদকসেবী রয়েছেন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানকালে পুলিশ ১২ হাজার ৪০৪টি ইয়াবা ট্যাবলেট, ৫২ কেজি ৭৬৭ গ্রাম গাঁজা, ৩৭৪ লিটার চোলাই মদ, চার বোতল বিদেশি মদ ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে পরিচালিত এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন