রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ডিএমপির ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব

ডিএমপির ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী এ তথ্য জানান।

ডিএমপির পৃথক আদেশ অনুযায়ী, গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কোয়ার্টার মাস্টার) মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরে স্টাফ অফিসার টু কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে গোয়েন্দা-রমনা বিভাগের প্রশাসনে দায়িত্ব পালন করা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

এ ছাড়া পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে গোয়েন্দা-রমনা বিভাগের রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন পদায়নের মাধ্যমে ডিএমপির বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাস করা হলো।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন