রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মেসির জাদুতে মন্ট্রিয়ল বিধ্বস্ত, ৭-১ গোলের জয় ইন্টার মায়ামির

মেসির জাদুতে মন্ট্রিয়ল বিধ্বস্ত, ৭-১ গোলের জয় ইন্টার মায়ামির
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লিওনেল মেসির দুর্দান্ত চার গোল এবং ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরোর অভিষেক গোলের সুবাদে সিএফ মন্ট্রিয়লকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। টানা ব্যর্থতার পর এই জয়ে মেজর লিগ সকারে (এমএলএস) দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ফ্লোরিডার দলটি।

মন্ট্রিয়লের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। ১৯ মিনিটে রদ্রিগো দে পলের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্যাসেমিরো। মায়ামির জার্সিতে এটাই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের প্রথম গোল।

তবে ৩৬ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের গোলে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিকরা। কিন্তু বিরতির আগেই আবার এগিয়ে যায় মায়ামি। ৩৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক মেসি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান আর্জেন্টাইন তারকা। ৫১ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন তিনি।

Inter Miami vs Montreal: Messi Quat-trick, Tuan Rumah Pesta Gol 7-1

ম্যাচের শেষ দিকে যেন গোলের বন্যা বইয়ে দেয় মায়ামি। ৭৯ মিনিটে মেসির পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ। তিন মিনিট পর ৮২ মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল চিপ করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।

৮৯ মিনিটে ফাকুন্দো মুরার পাস থেকে আলেকজান্ডার শ গোল করে ব্যবধান ৬-১ করেন। যোগ করা সময়ে আরও একবার ফ্রি-কিকে জাল খুঁজে নিয়ে নিজের চতুর্থ গোলটি করেন মেসি। তাতেই ৭-১ গোলের বিশাল জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির।

যুক্তরাষ্ট্রের কোনো ক্লাবের হয়ে এক ম্যাচে প্রথমবার চার গোল করলেন মেসি। ক্যারিয়ারে এটি তাঁর নবম ম্যাচ, যেখানে তিনি চার বা তার বেশি গোল করেছেন। এই চার গোলের পর পেশাদার ফুটবলে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯২৭-এ।

FOUR GOALS for Leo Messi, one for Casemiro and Luis Suárez each as Inter  Miami ???????????????????????? CF Montréal 7-1 ???? It's the largest win in club history  and the first time Miami

মন্ট্রিয়লের বিপক্ষে বড় জয়ের ফলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৪২ পয়েন্ট নিয়ে নিজেদের দ্বিতীয় অবস্থান আরও শক্ত করেছে ইন্টার মায়ামি। এর আগে পাঁচ ম্যাচের চারটিতে হেরে চাপে থাকা দলটির জন্য এই জয় আত্মবিশ্বাস ফেরানোর পাশাপাশি শিরোপার দৌড়েও নতুন উদ্দীপনা এনে দিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ