রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
Natun Kagoj

কক্সবাজারের জাহাঙ্গীর হত্যা মামলায় প্রধান আসামি গ্রেফতার

কক্সবাজারের জাহাঙ্গীর হত্যা মামলায় প্রধান আসামি গ্রেফতার
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কক্সবাজার সদর থানার জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. আরিফকে (২৪) চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৯ আগস্ট) রাতে র‌্যাব-৭ ও র‌্যাব-১৫-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার সদর থানার মামলা নম্বর-৫৮-এর এজাহারভুক্ত এক নম্বর আসামি আরিফ চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছেন। ওই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩০২ ও ৩৪ ধারায় মামলা করা হয়েছে।

সংবাদ পাওয়ার পর র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১৫ কক্সবাজারের একটি যৌথ দল শনিবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে বায়েজিদ বোস্তামী থানার পাবলিক মোড় এলাকার আবুল খায়ের কোম্পানির স্টারশিপ ফ্যাক্টরিতে অভিযান চালায়।

অভিযানে জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক এজাহারভুক্ত এক নম্বর আসামি আরিফকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফ কক্সবাজার সদর থানার তেতৈয়া এলাকার মো. হোসেনের ছেলে।

র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন