বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কোস্টগার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান দুর্নীতিমুক্ত দেশ গড়তে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে দুদক: চেয়ারম্যান বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের কোনো দায় নেই: জাহেদ উর রহমান শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ রাষ্ট্রপতি নির্বাচনে গোপন নয়, প্রকাশ্য ব্যালটে ভোট: সিইসি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু পর্ন কনটেন্ট বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার একনেকে অনুমোদিত হলো ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি কলকাতায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে আনার ব্যবস্থা করছে সরকার
  • দুর্নীতিমুক্ত দেশ গড়তে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে দুদক: চেয়ারম্যান

    দুর্নীতিমুক্ত দেশ গড়তে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে দুদক: চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

    বুধবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে নতুন কমিশনের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

    দুদক চেয়ারম্যান বলেন, ‘আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি। দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফল আনব।’

    দুদক স্বাধীনভাবে কাজ করতে গিয়ে কোনো চাপের মুখে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা কোনো চাপের মধ্যে নেই। আমরা স্বাধীনভাবে কাজ করছি। সামনে কোনো সমস্যা এলে তা সমাধানের চেষ্টা করব। মানুষের প্রত্যাশাকে সামনে রেখেই আমরা দায়িত্ব নিয়েছি।’

    নতুন কমিশনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথম দিনেই যদি আপনারা সব শুনে নেন, তাহলে বাকি দিন কী করবেন? দীর্ঘদিন আপনাদের সঙ্গে কাজ করব।’

    দুদক কমিশনার সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশের একজন অভিজ্ঞ বিচারক কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তার নেতৃত্বে কমিশন প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ যাচাই করে নিরপেক্ষ সিদ্ধান্ত নেবে। অল্প সময়ের মধ্যেই কমিশনের কার্যক্রমে অগ্রগতি দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

    বুধবার সকালে দুদক কার্যালয়ে প্রথম কর্মদিবসে যোগ দেন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সকাল ৯টার দিকে তারা কার্যালয়ে প্রবেশ করেন। পরে সকাল ১০টায় কর্মকর্তাদের সঙ্গে পূর্বনির্ধারিত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় দুদক সচিব সাইদুর রহমান, মহাপরিচালকসহ উপপরিচালক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    দুদক সচিব সাইদুর রহমান জানান, এর আগে ১৮ আগস্ট দুপুর ২টায় নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেন।

    সোমবার অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে।

    বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি আপিল বিভাগ থেকে অবসর নেন। এর আগে দীর্ঘ সময় হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

    অন্যদিকে কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার। অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব এবং ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা।

    গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। নতুন কমিশনের সদস্য বাছাইয়ে মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে সার্চ কমিটি গঠন করা হয়। কমিটি একাধিক বৈঠকের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও যোগ্যতা যাচাই করে চেয়ারম্যান ও দুই কমিশনারের নাম চূড়ান্ত করে।

    ২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে দুদকে মোট সাতটি কমিশন দায়িত্ব পালন করেছে। এর মধ্যে মাত্র তিনটি কমিশন পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছে। বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে বাকি কমিশনগুলো মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন