শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশব্যাপী স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্যোগ বাংলাদেশের ১৪ ফল এখন জিআই স্বীকৃত, খুলছে নতুন বাজার জীবনের জটিল সমীকরণ নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ্যে ট্রেলার ১৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রগতি, পদায়ন ও যোগদান নিয়ে বৈঠক রোববার প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রোমে মর্মান্তিক হত্যাকাণ্ড: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত জর্ডানের বিপক্ষে মেসিকে নিয়ে আর্জেন্টিনার চমক বিশ্বের দূষিত বাতাসের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার বায়ুমান ‘সহনীয়’ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ভারত ভ্রমণের প্রস্তুতি? জেনে নিন কোন ৫ কেন্দ্রে মিলবে ট্যুরিস্ট ভিসা
  • বিশ্বের দূষিত বাতাসের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার বায়ুমান ‘সহনীয়’

    বিশ্বের দূষিত বাতাসের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার বায়ুমান ‘সহনীয়’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুমানের তালিকায় শনিবার (২৭ জুন) সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে এবং শহরটির বায়ুমান বর্তমানে ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

    সকাল ১০টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, জাকার্তার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ১৬৮, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

    একই সময়ে ঢাকার AQI স্কোর ছিল ৬৫, যা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘মাঝারি’ বা ‘সহনীয়’ বায়ুমানের নির্দেশক। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৩৯তম।

    এদিনের তালিকায় ১৬৪ AQI স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর। ১৫২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। চতুর্থ স্থানে থাকা ব্রাজিলের সাও পাওলোর স্কোর ছিল ১৫০, আর ১৪৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।

    আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০–৫০ স্কোর হলে বায়ুর মান ভালো, ৫১–১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১–১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১–২০০ হলে তা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

    এছাড়া ২০১–৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বায়ুমান হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন