রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ডেঙ্গু প্রতিরোধে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি
  • ১৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রগতি, পদায়ন ও যোগদান নিয়ে বৈঠক রোববার

    ১৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রগতি, পদায়ন ও যোগদান নিয়ে বৈঠক রোববার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে পারে। তাদের পদায়ন ও যোগদান প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী রোববার (২৮ জুন) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি-সংক্রান্ত বিষয় পর্যালোচনার জন্য গঠিত জাতীয় কমিটির প্রথম সভা সেদিন বিকেল ৩টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন।

    গত ২৪ জুন জারি করা এক চিঠিতে জানানো হয়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক পদায়ন, বদলি এবং সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যেই এই সভার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

    এর আগে ২২ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষক বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও নিষ্পত্তির জন্য একটি জাতীয় কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে। সেই কমিটির এটিই প্রথম আনুষ্ঠানিক সভা।

    এ বিষয়ে সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, নতুন কমিটির প্রথম বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে ওই দিনই অপেক্ষমাণ প্রার্থীদের যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

    উল্লেখ্য, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।

    তবে সব নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরও সুপারিশপ্রাপ্ত এসব প্রার্থী এখনো কর্মস্থলে যোগদান করতে পারেননি। দীর্ঘদিন ধরে নিয়োগ কার্যক্রম ঝুলে থাকায় তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এ নিয়ে চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীতে আন্দোলনও করেন তারা। সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর তাদের নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন