শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশব্যাপী স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্যোগ বাংলাদেশের ১৪ ফল এখন জিআই স্বীকৃত, খুলছে নতুন বাজার জীবনের জটিল সমীকরণ নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ্যে ট্রেলার ১৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রগতি, পদায়ন ও যোগদান নিয়ে বৈঠক রোববার প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রোমে মর্মান্তিক হত্যাকাণ্ড: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত জর্ডানের বিপক্ষে মেসিকে নিয়ে আর্জেন্টিনার চমক বিশ্বের দূষিত বাতাসের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার বায়ুমান ‘সহনীয়’ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ভারত ভ্রমণের প্রস্তুতি? জেনে নিন কোন ৫ কেন্দ্রে মিলবে ট্যুরিস্ট ভিসা
  • ‘ফুল নয়, শিক্ষার্থীদের দাবি আদায়ই ছাত্রদলের প্রধান দায়িত্ব’

    ‘ফুল নয়, শিক্ষার্থীদের দাবি আদায়ই ছাত্রদলের প্রধান দায়িত্ব’
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা সরোয়ার আলমগীর বলেছেন, ছাত্রদলের প্রধান দায়িত্ব শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা। তিনি বলেন, ছাত্ররাজনীতি কখনোই আনুষ্ঠানিকতা বা ব্যক্তিকেন্দ্রিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং তা হতে হবে শিক্ষার্থী ও সমাজের কল্যাণে নিবেদিত।

    শুক্রবার (২৬ জুন) নিজ বাসভবনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

    সরোয়ার আলমগীর বলেন, একজন ছাত্রদল কর্মীকে বিনয়ী, সুশিক্ষিত এবং দায়িত্বশীল হতে হবে। আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে ছাত্ররাজনীতিকে ইতিবাচক ধারায় পরিচালিত করার আহ্বান জানান তিনি।

    নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সততা, নিষ্ঠা ও জনকল্যাণের মানসিকতা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ছাত্রদলকে একটি আদর্শভিত্তিক ও কার্যকর ছাত্রসংগঠন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে উন্নয়ন ও রাষ্ট্রগঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছেন, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ছাত্রদলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তুলতে তরুণ নেতৃত্বকে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

    সাক্ষাৎকালে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে উপজেলা বিএনপি, কৃষকদল, পৌর বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দ এবং ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এতে অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন