রবিবার, ১০ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি সঞ্জয় হামে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ নারী দল, ফিরলেন তাজ নেহার ঈদে যাত্রীসেবা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী ঈদে নৌ নিরাপত্তায় গাফিলতি পেলেই ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী মাত্র ৪ রানে ৩ উইকেট, ম্যাচে দারুণ প্রত্যাবর্তন বাংলাদেশের ঝড়-বজ্রবৃষ্টিতে সতর্কতা, আঘাত হানতে পারে ৬০ কিমি বেগে হাওয়া ঢাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে নতুন যুগ: শাস্তি নিশ্চিত করবে এআই সিস্টেম মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত ইমামের ক্ষতিপূরণ চায় এনসিপি আজ বিশ্ব মা দিবস
  • ঢাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে নতুন যুগ: শাস্তি নিশ্চিত করবে এআই সিস্টেম

    ঢাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে নতুন যুগ: শাস্তি নিশ্চিত করবে এআই সিস্টেম
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকায় ট্র্যাফিক আইন ভঙ্গ রোধে নতুন যুগের সূচনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ক্যামেরা সিস্টেম। এখন থেকে ট্র্যাফিক পুলিশের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হলেও এআই ক্যামেরার নজর এড়িয়ে যাওয়া আর সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

    প্রাথমিকভাবে জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, কারওয়ানবাজার, বাংলামোটরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে ২৪টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাফিক আইন ভঙ্গ শনাক্ত করে তথ্য পাঠাচ্ছে ডিএমপি কন্ট্রোল সেন্টারে।

    সেখান থেকে ই-প্রসিকিউশন শাখার অনুমোদনের পর সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে।

    ডিএমপির ট্র্যাফিক টেকনিক্যাল ইউনিট (টিটিইউ) এআই সিস্টেম থেকে পাওয়া ভিডিও ও ছবি যাচাই-বাছাই করছে সার্বক্ষণিকভাবে। এআই ক্যামেরা মূলত পাঁচ ধরনের ট্র্যাফিক অপরাধ শনাক্ত করছে—লালবাতি অমান্য, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং লেফট লেন ব্লক করা।

    ডিএমপি আইসিটি বিভাগের উপকমিশনার খালেদা বেগম জানিয়েছেন, আইন ভঙ্গকারী যানবাহনের লাইসেন্স প্লেট শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করা হয়। এরপর দ্রুত গতির যানবাহনসহ বিভিন্ন অপরাধ যাচাই করে মামলা করা হচ্ছে।

    তিনি আরও জানান, ঢাকার মোট ১২০টি পয়েন্টে ধাপে ধাপে এআই ক্যামেরা স্থাপন করা হবে।

    অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মো. আনিছুর রহমান বলেন, “যেসব তথ্য অন্তত ৮০ শতাংশ নিশ্চিত নয়, সেগুলোতে মামলা করা হচ্ছে না। পাশাপাশি চালকদের নিজেদের তথ্য যাচাইয়ের সুযোগও দেওয়া হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো সচেতনতা বৃদ্ধি।”

    মে মাসের প্রথম সপ্তাহেই এআই ভিত্তিক এই সিস্টেমের মাধ্যমে দুই শতাধিক মামলা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রযুক্তি চালু হলে রাজধানীর যানজট ও ট্র্যাফিক শৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ