শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

টঙ্গীর বস্তিতে বিলাসবহুল কক্ষ ও পালানোর সুড়ঙ্গ, গ্রেপ্তার ৮৫৯ জন

টঙ্গীর বস্তিতে বিলাসবহুল কক্ষ ও পালানোর সুড়ঙ্গ, গ্রেপ্তার ৮৫৯ জন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গাজীপুরের টঙ্গীতে মাদক সেবন ও মাদক কারবারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৫৯ দিনে বিশেষ অভিযান চালিয়ে ৮৫৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১০ মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ জানায়, অভিযানে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৫৯ গ্রাম হেরোইন, ২১৫৫ পিস ইয়াবা, প্রায় ৬ কেজি গাঁজা, ২১০ পিস প্যাথেডিন, ৪৫ বোতল ফেনসিডিল এবং ১০ বোতল বিদেশি মদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর ১৯টি বস্তিতে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এসব বস্তির মধ্যে গোহাটা, হাজী মাজার, এরশাদনগর বাস্তুহারা, ব্যাংকের মাঠ, কেরানীরটেক, রেলওয়ে বস্তি, নিশাতনগরসহ আরও কয়েকটি এলাকা উল্লেখযোগ্য।

অনুসন্ধানে জানা যায়, এসব বস্তিতে প্রায় ৫ হাজারের বেশি মাদক কারবারি ও সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছে। স্থানীয়ভাবে প্রায় ২০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া বস্তিগুলোর ভেতরে ময়লার স্তূপের মাঝেও শীতাতপনিয়ন্ত্রিত বিলাসবহুল কক্ষের সন্ধান পাওয়া গেছে, যেগুলো মূলত মাদক সেবনের জন্য ব্যবহার করা হতো বলে দাবি পুলিশের।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলছে এবং অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি মাদক কেন্দ্র সিলগালা করা হয়েছে। তিনি বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন