শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন

    জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দায়িত্ব পালনের সময় জ্বালানি সংকট ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট হওয়ার সমস্যার সমাধানে দেশের সব পেট্রোল পাম্পে পুলিশ সদস্যদের জন্য পৃথক ও অগ্রাধিকার ভিত্তিক লাইন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

    সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি অভিযান, টহল, তদন্ত ও আইন-শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশ সদস্যদের দ্রুত সাড়া দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হওয়ায় কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

    শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো এক চিঠিতে এই দাবি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু।

    চিঠিতে উল্লেখ করা হয়, পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে আসছেন—যার মধ্যে রয়েছে অপরাধ দমন, আসামি গ্রেপ্তার, ভিআইপি নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং দুর্যোগকালীন সেবা। এসব কাজে দ্রুত চলাচলের প্রয়োজন হলেও জ্বালানি নিতে গিয়ে সাধারণ লাইনে অপেক্ষা করতে হচ্ছে, যা মূল্যবান কর্মঘণ্টা নষ্ট করছে।

    আরও বলা হয়, অনেক সময় জরুরি প্রয়োজনে লাইনের বাইরে গিয়ে জ্বালানি নিতে গেলে পুলিশ সদস্যরা অপ্রীতিকর পরিস্থিতি বা আইনি জটিলতার মুখেও পড়ছেন, যা দুঃখজনক।

    পুলিশ অ্যাসোসিয়েশন আইজিপির কাছে অনুরোধ জানিয়েছে, সরকারি পরিচয়পত্র প্রদর্শনের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য দেশের সব জ্বালানি পাম্পে পৃথক লাইন বা বিশেষ বুথের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা হোক।

    সংগঠনটি আশা প্রকাশ করেছে, এ ব্যবস্থা কার্যকর হলে পুলিশ সদস্যদের সেবা প্রদানের গতি বাড়বে এবং জননিরাপত্তা আরও নিশ্চিত করা সম্ভব হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন