শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

    ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের দ্বিতীয় দফা সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির দুইটি উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের আনাদোলু এজেন্সি এবং ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

    সূত্রগুলোর একটির দাবি, “মঙ্গলবার থেকেই প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করার ওপর।”

    আরও জানা গেছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাম্প্রতিক তেহরান সফরও এই কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

    প্রতিবেদন অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে উত্তেজনার পর ২৮ ফেব্রুয়ারি থেকে টানা সংঘাত শুরু হয়, যা ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতিতে গড়ায়। ওই প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।

    যুদ্ধবিরতির তৃতীয় দিনে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা প্রায় ২১ ঘণ্টা ধরে আলোচনা করলেও কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো যায়নি।

    পরবর্তীতে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা নিয়ে দুই পক্ষই আগ্রহ প্রকাশ করে এবং ইসলামাবাদে ফের বৈঠক আয়োজন নিয়েও আপত্তি জানায়নি বলে জানা গেছে।

    এরপর থেকেই পাকিস্তান নতুন দফা সংলাপ আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে বলে সূত্রগুলো জানিয়েছে।


    সূত্র: আনাদোলু এজেন্সি, পিটিআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন