রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন শফিক

    জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন শফিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে ১৪৯ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটি গঠন করা হয়।

    নবগঠিত কমিটিতে গণমাধ্যম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক হাফিজুর রহমান শফিক। সংশ্লিষ্টরা মনে করছেন, গণমাধ্যমে তার অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রম প্রচার ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের গঠিত ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন হাফিজুর রহমান শফিক।

    এদিকে, নতুন কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শিকদারকে সভাপতি এবং মো. আশরাফুল আমিন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

    সংগঠনের নেতারা জানান, নতুন এই কমিটির মাধ্যমে শিশু-কিশোরদের সাংস্কৃতিক, সামাজিক ও নৈতিক বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখা হবে। পাশাপাশি সারাদেশে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    নবগঠিত কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা ঘোষণা করবে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন