শনিবার, ২৮ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ সব খেলায় সমান গুরুত্ব, জাতীয় ক্রীড়াবিদদের জন্য আসছে ভাতা ও ‘ক্রীড়া কার্ড’ ছয় ঘণ্টার ব্যবধানে ফের বেড়েছে সোনার দাম স্পিকারের স্ত্রীর প্রয়াণে প্রধানমন্ত্রী শোক প্রকাশ উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই কাল মাঠে গড়াবে আইপিএলের নতুন আসর সংসদের সাউন্ড সিস্টেমে ত্রুটি নাকি নাশকতা? তদন্তে কমিটি গঠন দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছেন জামায়াত আমির র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্বভার গ্রহণ যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ, মিনেসোটা হবে কেন্দ্রবিন্দু মাত্র ২৪ ঘণ্টায় যমুনা সেতুর টোল আয় ৩ কোটি ৪১ লাখ ছাড়ালো
  • স্পিকারের স্ত্রীর প্রয়াণে প্রধানমন্ত্রী শোক প্রকাশ

    স্পিকারের স্ত্রীর প্রয়াণে প্রধানমন্ত্রী শোক প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারালো।

    প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

    দিলারা হাফিজ আজ দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    মরহুমা দীর্ঘ কর্মজীবনে দেশে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিভিন্ন সময় ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন