মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

নাফ নদীতে আরাকান আর্মির অভিযান, আটক ১৩ জেলে

নাফ নদীতে আরাকান আর্মির অভিযান, আটক ১৩ জেলে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কক্সবাজারের টেকনাফ সংলগ্ন নাফ নদীর মিয়ানমার জলসীমা থেকে ৩টি নৌকাসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

শনিবার (২৮ মার্চ) সকালে শাহপরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মান্নান।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)। তাদের সবার বাড়ি শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া ও ডাঙ্গারপাড়া গ্রামে।

ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল মান্নান বলেন, “আরাকান আর্মির কারণে নাফ নদী ও সাগরে মাছ ধরতে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে জেলে ও নৌকার মালিকদের বড় ধরনের দুর্দিন নেমে আসবে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম জানিয়েছেন, নৌকার মালিক বা জেলে পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আটক জেলেদের ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন