সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিলল ৬ সাউন্ড গ্রেনেড

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিলল ৬ সাউন্ড গ্রেনেড
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুর প্রায় দেড়টার দিকে প্রধান ফটকের ডান পাশে বস্তুগুলো পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে সেগুলো উদ্ধার করা হয়।

ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছেন এবং কীভাবে গ্রেনেডগুলো সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন