ডেঙ্গুতে দেশে সর্বোচ্চ আক্রান্ত ৩২১১৭৯, মৃত্যু ১৭০৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩২০ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার চলতি বছর এখন পর্যন্ত ৯৬,৬২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯৪,৪০৩ জন ছাড়পত্র পেয়েছেন এবং ৩৯৪ জন মারা গেছেন।
বিশেষজ্ঞ অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন সারা বছরই দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তিনি জানান, মশা নিরোধক ওষুধ ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে গুরুত্ব দিতে হবে।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, শুধুমাত্র জরিমানা আর সচেতনতা যথেষ্ট নয়। সঠিক জরিপ এবং দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।