বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে।
বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি হাসপাতালে গিয়ে মঈন খানকে দেখে আসেন।
এ সময় মঈন খানের পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন