বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দীর্ঘদিনের ১৫ দুর্নীতি মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দীর্ঘদিনের ১৫ দুর্নীতি মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দায়ের করা ১৫টি দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।

মামলাগুলো ২০০৭ সালে দায়ের করা হয়েছিল। এতে বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগ আনা হয়।

দীর্ঘদিন ধরে চলা এসব মামলার বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার মির্জা আব্বাসকে খালাস দেন আদালত।

মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এ পদটি মন্ত্রী পদমর্যাদার।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন