বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • রোববার আনুষ্ঠানিকভাবে প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফলাফল

    রোববার আনুষ্ঠানিকভাবে প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফলাফল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল আগামী রোববার (১২ জুলাই) প্রকাশ করা হবে। এদিন দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।

    শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) ফল প্রকাশের পরিকল্পনা ছিল। সে অনুযায়ী আগেই ফলাফল প্রস্তুত করা হয় এবং তা ওয়েব পোর্টালে প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত কাজের দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট কর্মকর্তাকে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে ফলাফল প্রকাশ না করার নির্দেশনা থাকলেও ভুলবশত ঢাকা বিভাগের ৯ জেলার ফলাফল ওয়েব পোর্টালে আপলোড হয়ে যায়।

    পরে সাধারণ ব্যবহারকারীরা ওই ফলাফল সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় দায়িত্বে থাকা সংশ্লিষ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর নতুন করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়।

    উল্লেখ্য, তিন বছর বন্ধ থাকার পর ২০২৫ সালে আবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয় সরকার। গত ১৪ এপ্রিল শুরু হওয়া এ পরীক্ষা ১৮ এপ্রিল শেষ হয়।

    নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) এবং সাধারণ বৃত্তি—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে।

    ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা বৃত্তি পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা করে পাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন