বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • মিটার ভাড়া বাতিলে এখনো সিদ্ধান্ত নেই, যা বলছে বিইআরসি

    মিটার ভাড়া বাতিলে এখনো সিদ্ধান্ত নেই, যা বলছে বিইআরসি
    ছবি: এআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া প্রত্যাহার নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে এ-সংক্রান্ত কোনো প্রস্তাব জমা পড়েনি। ফলে বর্তমান নিয়ম অনুযায়ী মিটার ভাড়া আদায় অব্যাহত থাকবে।

    বিইআরসি সূত্র জানিয়েছে, মিটার ভাড়া বাতিল বা ট্যারিফে কোনো পরিবর্তন আনতে হলে নির্ধারিত নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ করে কমিশনের কাছে প্রস্তাব পাঠাতে হয়। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রস্তাব বা সরকারি নির্দেশনা কমিশনের কাছে পৌঁছেনি। তাই কমিশনের পক্ষ থেকেও কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

    সম্প্রতি মিটার ভাড়া প্রত্যাহার নিয়ে জনমনে যে আলোচনা তৈরি হয়েছে, তার সূত্রপাত হয় গত ২৯ মার্চ বিদ্যুৎ খাতের দায়িত্বশীল এক কর্মকর্তার বক্তব্যের পর। ওই সময় গ্রাহকদের আর্থিক চাপ কমাতে মিটার ভাড়া তুলে নেওয়ার উদ্যোগের কথা বলা হলেও, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো গেজেট, আদেশ বা নীতিগত সিদ্ধান্ত জারি করা হয়নি।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানি ঋণের অর্থায়নে প্রিপেইড মিটার স্থাপন করেছে। বর্তমানে গ্রাহকদের কাছ থেকে আদায় করা মিটার ভাড়ার অর্থ দিয়ে সেই ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে। ফলে মিটার ভাড়া প্রত্যাহার করতে হলে বিকল্প অর্থায়নের ব্যবস্থা কিংবা সরকারের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন হবে।

    বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক (বিদ্যুৎ) মো. রেজাউল করিম খাঁন বলেন, কমিশনের কাছে মিটার ভাড়া প্রত্যাহারের বিষয়ে কোনো নির্দেশনা বা প্রস্তাব আসেনি। তাই এ নিয়ে কমিশনের পক্ষ থেকে কোনো কার্যক্রমও শুরু হয়নি।

    ফলে সরকার বা বিইআরসির আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া আগের নিয়মেই আদায় করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন