বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • আগামী ১২ সপ্তাহের মধ্যে দেশজুড়ে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

    আগামী ১২ সপ্তাহের মধ্যে দেশজুড়ে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে একটি স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার আওতায় সামাজিক নিরাপত্তা সেবা প্রদান করা হবে।

    শনিবার (৪ জুলাই) রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

    মন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী অনিয়মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অতীতের দুর্নীতির ঘটনাগুলোও সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে।

    তিনি জানান, ফ্যামিলি কার্ড পেতে সাধারণ মানুষকে কোনো অফিসে যেতে হবে না। সরকারের প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এরপর তথ্যগুলো ডিজিটাল পদ্ধতিতে যাচাই-বাছাই করে নির্ধারণ করা হবে কোন পরিবার এই সুবিধা পাওয়ার যোগ্য।

    ডা. জাহিদ হোসেন বলেন, রংপুরসহ দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রয়োজনীয় জনবল নিয়োগ, প্রশিক্ষণ এবং তথ্য সংগ্রহের কাজ শেষ করেই এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

    তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন ভাতা ও আর্থিক সহায়তা এখন সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। একইভাবে ফ্যামিলি কার্ডের আওতায় দেওয়া অর্থও ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে, ফলে মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না।

    প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে মন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ নিবন্ধিত প্রতিবন্ধী রয়েছেন। তাদের দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সারাদেশে ৪৫টি মোবাইল থেরাপি ইউনিট মাঠপর্যায়ে সেবা দিচ্ছে এবং ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানো হবে।

    এছাড়া দেশে প্রতিবন্ধী শিক্ষার উন্নয়নে প্রতিটি জেলায় একটি করে মানসম্মত প্রতিবন্ধী বিদ্যালয় এবং প্রতিটি উপজেলায় অন্তত একটি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও সরকার কাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন