ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল টিকত না: ট্রাম্প

ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল খুব অল্প সময়ও টিকে থাকতে পারত না—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এ কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।
ইরানের সঙ্গে সমঝোতা ঘোষণার পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারত।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের ওপর সাম্প্রতিক সামরিক চাপ ও হামলার কারণেই দেশটি আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে এবং সমঝোতায় রাজি হয়েছে। তার মতে, কঠোর অবস্থানই এই চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন