বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • ‘দেশের সব অপকর্মের পেছনে জামায়াত’—দুদুর অভিযোগ

    ‘দেশের সব অপকর্মের পেছনে জামায়াত’—দুদুর অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ব্যবসা করছে। তার দাবি, দেশে যেসব অপকর্ম ঘটছে, তার জন্য জামায়াতকে দায়ী করা হলেও তা বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

    বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    দুদু বলেন, দেশের জনগণ বাস্তবতা সম্পর্কে সচেতন। তাই মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। তার মতে, জনগণের বড় অংশ এখনো বিএনপির পক্ষে অবস্থান করছে এবং এসব প্রচারণায় কোনো লাভ হবে না।

    তিনি আরও অভিযোগ করেন, একটি মহল দেশে সংঘটিত বিভিন্ন অপরাধের দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। পাশাপাশি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

    বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি ও রোগবালাই মোকাবিলায় আগের সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি। তার দাবি, সেই ব্যর্থতার কারণে কিছু সমস্যা এখন আবার সামনে এসেছে। তবে বর্তমান সরকার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখছে বলেও তিনি উল্লেখ করেন।

    ফার্মাসিস্টদের ভূমিকার প্রশংসা করে দুদু বলেন, আগে অনেক ফার্মেসি নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যেত, কিন্তু এখন তারা সারারাতও সেবা দিচ্ছে, যা প্রশংসনীয়।

    জামায়াতের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের অবস্থান নিয়ে জনগণ ভালোভাবেই অবগত।

    বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, যা আগে একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল।

    শেষে তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে দলীয় পরিচয় না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। নেতাকর্মীদেরও এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন