মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি সম্মিলিত প্রচেষ্টায় হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান
  • রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

    রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) দুপুরে সংঘটিত এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দেওয়া নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের ভাই আমিন হোসেনের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খাঁর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় বিল্লাল হোসেন খাঁ রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    এরই জের ধরে সোমবার দুপুরে বরুনা এলাকায় উভয় পক্ষের মধ্যে মীমাংসার লক্ষ্যে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উভয় পক্ষ তাদের সমর্থকদের নিয়ে উপস্থিত হলে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শুরু হয় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। কয়েক রাউন্ড গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত সাধারণ মানুষ জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকে।

    এসময় প্রতিপক্ষের লোকজন একে অপরের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, বিল্লাল হোসেন খাঁ ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণ করেছে।

    অন্যদিকে বিল্লাল হোসেন খাঁ দাবি করেন, রফিকুল ইসলামের সমর্থকরাই বিচার বৈঠককে কেন্দ্র করে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

    রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন